১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহাদেবপুরে ২ মাদক সেবীর কারাদন্ড

প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মহাদেবপুরে ২ মাদক সেবীর কারাদন্ড
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে মাদক সেবনের দায়ে ২ মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আসমা খাতুন। পুলিশ সূত্রে জানায়, মায়ের দেয়া অভিযোগের ভিত্তিতে খাজুর ইউনিয়নে বিল মোহাম্মদপুর (মধুবন) গ্রামের শ্রী শচীন চন্দ্র রায়ের ছেলে শ্রী বিপুল চন্দ্র রায় (২৫) কে তার বাড়ি থেকে এবং

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাচারি পাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে বাপ্পি (২০) গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোছাঃ আসমা খাতুন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অপরাধে উপরোক্ত রায় প্রদান করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন