শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

করোনার হানায় ইন্টার মিলানের ম্যাচ বাতিল

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাসুলোর বিপক্ষে সিরি-এ লিগে ইন্টার মিলানের শনিবারের ম্যাচটি বাতিল করা হয়েছে। একইসাথে আন্তর্জাতিক ম্যাচ খেলতে খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ইটালিয়ান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইন্টার ডিফেন্ডার স্টিফান ডি ভ্রিজ ও মিডফিল্ডার মাথিয়াস ভেসিনো সম্প্রতি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এর আগে গত সপ্তাহে গোলরক্ষক সামির হানডানোভিচ ও ডিফেন্ডার ডানিলো ডি’এম্ব্রোসিও করোনা পজিটিভ হয়েছিলেন।

ইন্টার জানিয়েছে মিলানের স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর আগামী চারদিন ক্লাবের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষনা দিয়েছে। এর মধ্যে সাসুলোর বিপক্ষে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ক্লাব আরো জানিয়েছে করোনায় আক্রান্ত খেলোয়াড়দের আইসোলেশনে পাঠানো হয়েছে। একইসাথে বিভিন্ন দেশী ও বিদেশী খেলোয়াড়দের জাতীয় দলে যোগদানের ব্যপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার আবারো পুরো দলের করোনা পরীক্ষা করা হবে। বিশ^কাপ বাছাইপর্বে ম্যাচকে সামনে রেখে সব খেলোয়াড়দের চলতি সপ্তাহেই জাতীয় দলে যোগ দেবার কথা ছিল।


আরোও অন্যান্য খবর
Paris