মান্দায় ব্যারিস্টার মওদুদ আহমেদ স্মরণে শোকসভা
মান্দা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন সাবেক এমপি সামসুল আলম প্রামানিক।
উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সদস্য মকলেছুর রহমান মকে প্রমুখ। শোকসভা শেষে মওদুদ আহমদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
