১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে ১০ প্রতিষ্ঠানে আলমারী বিতরণ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে ১০ প্রতিষ্ঠানে আলমারী বিতরণ
বিজ্ঞাপন

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষপষা উদ্যোগে এলজিএসপি-৩ ২০২০-২১ অর্থবছরের ১০টি প্রতিষ্ঠানে আলমারী বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ইউনিয়ন পরিষদ চত্তরে এ আলমারী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলমারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলমারী বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম। এ সময় আলমারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব রাজু আহম্মেদ, চৌরা কসবা নেছারিয়া মাদ্রাসার সুপার রইস উদ্দীন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সবাপতি শাহজাহান শাজু, আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন