তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে
এফএনএস : কালবৈশাখীর প্রভাবের পর দেশের তাপমাত্রা অল্প অল্প করে বাড়ছে। সারাদেশে গতকাল মঙ্গলবার থেকে পরের তিনদিনও তাপমাত্রা আরও বাড়তে পারে। গতকাল মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
