১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : উৎসব মুখর পরিবেশে নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ২০জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তর পত্রিকার লালপুর প্রতিনিধি সাহীন ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রত্রিকার মোয়াজ্জেম হোসেন,প্রচার সম্পাদক আবু তালেব সহ মোট ৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা নির্বাচিত হন।

অন্য ৬ টি পদের জন্য লড়ছেন ১৩ জন প্রার্থী ও ২৮ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এরমধ্যে সভাপতি পদে দোয়াত কলম মার্কায় বর্তমান সভাপতি আব্দুল মোতালেব রায়হান ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বই মার্কায় আব্দুর রশিদ মাষ্টার পেয়েছে ১ ভোট, কলম মার্কায় সালাউদ্দীন পেয়েছে ১৩ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ক্যামেরা মার্কায় ফারহানুর রহমান রবিন পেয়েছে ১৪ ভোট, কম্পিউটার মার্কায় ফজলুর রহমান ১৬ ভোট পেয়ে নির্বাচিত, মোবাইল ফোন মার্কায় আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট নির্বাচিত, সাংগঠনিক সম্পাদক পদে আম মার্কায় অধ্যক্ষ ইনতাজ আলী ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলা মার্কায় শোভন আমিন সিফাত পেয়েছে

৮ ভোট, দপ্তর সম্পাদক পদে সূর্যমূখী ফুল মার্কায় মেহেদী হাসান পেয়েছে ১১ ভোট, শাপলা মার্কায় জামিল হোসেন ১৭ ভোট পেয়ে নির্বাচিত, অর্থ সম্পাদক পদে চেয়ার মার্কায় আছিরুল ইসলাম পেয়েছে ২৫ ভোট পেয়ে নির্বাচিত,প্রতিদ্বন্দ্বী প্রার্থী টুল মার্কায় আশরাফুল ইসলাম মামুন পেয়েছে ০৩ ভোট। লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার উম্মুল বানীন দ্যূতি এই ফলাফল প্রকাশ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন