শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

Paris
Update : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘‘মুজিববর্ষে শপথ করি-প্লাস্টিক দূষণ রোধ করি’’। বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে ভোক্তা-অধিকার সম্বলিত জারি গান প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ট্রাক শো-এর শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর।

সকাল ১০টায় জেলা প্রশাসক রাজশাহী এঁর সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,এন,এম, মঈনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), রাজশাহী বিভাগ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়দেব ভদ্র, অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী; মোঃ আরেফিন জুয়েল, উপপুলিশ কমিশনার (ডিবি), আর এম পি, রাজশাহী; কাজী গিয়াস, সভাপতি, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজশাহী; জনাব মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।


আরোও অন্যান্য খবর
Paris