১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাটোরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪২) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা ঢাকা জেলার ডেমরা উপজেলার বামৈল গ্রামের মৃত ইমান উদ্দিন মাতব্বরের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় ঢাকা থেকে ঈশ্বরদীগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ২০-৯৮০৪) ও রাজশাহী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ম ১১-৪৬৮৩) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালককে মৃত ঘোষণা করেন।

নিহত চালকের সহকারী আমির হামজাসহ (২১) আহত হয় আরো তিন জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক এবং কাভার্ডভ্যান আটক করা হয়েছে। এ-সংক্রান্ত একটি মামলার প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন