১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই এমদাদুল ইসলাম ওরফে এনদাকে (৩৫) গ্রেফতার করেছেন পুলিশ। গতকাল রোববার বিকেল ৪টায় উপজেলার বড়খাতা বাজারের হাজী মসজিদ এলাকা থেকে তাকে যৌথভাবে গ্রেফতার করে হাতীবান্ধা থানা ও ডিমলা থানা পুলিশ। জানা গেছে, দেড় বছর আগে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাজনী বেগমকে বিয়ে করেন এমদাদুল ইসলাম এনদা।

এরপর থেকে জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই মেয়ের বাড়ি বেড়াতে আসতেন শাশুড়ি। এ সময় স্ত্রীকে ছেড়ে শাশুড়ির প্রতি আসক্ত হয়ে পড়েন জামাই এমদাদুল। মায়ের সঙ্গে এমন সম্পর্ক দেখে প্রায়ই স্বামীর সঙ্গে ঝগড়া হতো নাজনী বেগমের। এক পর্যায়ে গত ২১ জানুয়ারি শাশুড়িকে নিয়ে পালিয়ে যান এমদাদুল। শ্বশুর নাছির উদ্দিন (৫০) বলেন, ‘স্ত্রীকে ফিরে পেতে জামাইয়ের বিরুদ্ধে নীলফামারী আদালতে একটি অপহরণ মামলা করি। গতকাল পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জেনেছি।’

এ বিষয়ে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় অপহরণ মামলার আসামি এমদাদুল ইসলামকে আটক করি। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।’ হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘এ ঘটনায় নীলফামারী আদালতে মামলা হয়েছে। তাই আসামিকে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন