১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রাক ক্ষতিগ্রস্থ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রাক ক্ষতিগ্রস্থ
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সীমান্তক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রাক রাস্তার নীচে উল্টে পড়ে। এসময় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রেনটি তার গন্তব্য ছেড়ে চলে গেছে।

আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন রাত ১১টার দিকে আত্রাই আহসানগঞ্জ রেল স্টেশন পার হচ্ছিল। এসময় আত্রাইয়ের বড় নদীর ব্রীজ নামক স্থানে রেললাইনের অরক্ষিত গেটে বালু বোঝাই ট্রাক পার হচ্ছিল।

কিন্তু ঘটনাক্রমে ট্রাকটি রেললাইন পার হওয়ার আগেই ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার নিচে উল্টো যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি তার গন্তব্যে চলে যায়।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দূর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহযোগী উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে তাদের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন