১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুস সামাদ (৪৮) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নলকূপ বোরিং কাজের শ্রমিক ছিলেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ছোটচকচম্পক মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের জসিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় সাব্বির হোসেন (২৫) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের বাঘা গ্রামের কবির হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নিহত আব্দুস সামাদ তার দুই সহযোগীকে নিয়ে শনিবার বেলা ১০টার দিকে ছোটচকচম্পক মাদরাসা মোড়ে নলকূপ বোরিংয়ের কাজ শুরু করেন। বোরিং কাজ শেষে পাইপ উত্তোলনের সময় অসাবধানবশত: সেটি বিদ্যুতের লাইন স্পর্শ করে। এতে আব্দুস সামাদ ও সাব্বির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, হাসপাতালে নেওয়া আগেই আব্দুস সামাদের মৃত্যু হয়েছে। আহত সাব্বির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন