১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোপালপুর পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ৯:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
গোপালপুর পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গততাল শনিবার বিকেলে উপজেলার ভূয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।

৪ নম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে সন্মেলনে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, এস্কেন্দার মির্জা, যুগ্ন সম্পাদক গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল, মাহামুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাভলু, ফিরোজ আল হক ভূঁইয়া, লালপুর সদর ইউনিয়ন

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক শ্রমিক নেতা সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান লুলু প্রমুখ। সম্মেলনে ৩, ৪, ৫ ও ৬ নম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন