২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ব্রাজিলে নতুন ধরনের করোনার কারণেই বাড়ছে মৃত্যুর হার

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৯:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
ব্রাজিলে নতুন ধরনের করোনার কারণেই বাড়ছে মৃত্যুর হার
বিজ্ঞাপন

এফএনএস : ব্রাজিলে গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ২শ’র বেশি মানুষের।লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে বৃদ্ধি পেয়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে দেশটিতে নতুন করে ৮০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। গত দু’দিন ধরে ব্রাজিলে প্রতিদিন দুই হাজারের বেশি মানুষে মৃত্যু হয়েছে করোনায়।

এ পর্যন্ত ব্রাজিলে এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, তাদের দেশে অতিমাত্রায় সংক্রমণযোগ্য নতুন ধরনের করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদিকে, ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। চলতি বছরের মধ্যে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ করোনা শনাক্ত রেকর্ড করা হয়েছে ২২ হাজার ৮শ ৫৪ জন।

২০২১ সালে এ নিয়ে তৃতীয়বার নতুন সংক্রমণ ২০ হাজারের গণ্ডি ছাড়ালো। যেখানে একদিনে মৃত্যু হয়েছে ১২৬ জনে। দু’দিন আগেও ভারতে দৈনিক মৃত্যু একশ’ জনের কম ছিল। সেখানে গেল একদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার মানুষের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন