১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে দোকান মালিক সমিতির মিলনমেলা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৯:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে দোকান মালিক সমিতির মিলনমেলা
বিজ্ঞাপন

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দোকান মালিক সমিতির এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঐতিহাসিক আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে ধামইরহাট ইলেকট্রিক দোকান মালিক সমিতির আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলা উপলক্ষে আলতাদিঘীর পাড়ে বনভোজনের আয়োজন করা হয়। দুপুরে ধামইরহাট ইলেকট্রিক দোকান মালিক সমিতির সভাপতি শ্রী উত্তম কুমার পালের সভাপতিত্বে মিলনমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. এবাদত হোসেন, সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন সাগর, আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন, হারুনু রশীদ, জুয়েল হোসেন, নয়ন বাবু প্রমুখ। মিলনমেলায় উপজেলার সকল ইলেকট্রিক দোকান মালিকগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন