১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় প্রয়াত তিনি সাংবাদিককে স্মরণ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৯:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় প্রয়াত তিনি সাংবাদিককে স্মরণ
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রয়াত সিনিয়র তিন সাংবাদিকের স্মরণে স্মরণ সভা ও আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাবের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। এসময় ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে সদ্য প্রয়াত তিন সাংবাদিক শাহজাহান আলী, হাফিজুর রহমান ও বিশ্বনাথ দাস এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার শফিক ছোটনের সঞ্চালনায় স্মরণসভার শুরুতেই সদ্য প্রয়াত ওই তিন সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, নবির উদ্দিন, কায়েস উদ্দিন, এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ফরিদ উদ্দিন তরফদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি হারুনুর রশীদ চৌধুরী, প্রয়াত সাংবাদিক শাহজাহান আলীর ছোট ভাই জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ দাসের ছেলে সুবীর কুমার দাস, হাফিজুর রহমানের স্ত্রী শান্তনা পারভীন প্রমূখ। স্মরণ সভা শেষ প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান আলী গত ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পেশাগত জীবনে সর্বশেষ তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি বিশ্বনাথ দাস গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান গত ২ ফেব্রুয়ারি বগুড়ার আদমদিঘী উপজেলা সদরে মসজিদে নামাজরত অবস্থায় অসুস্থ্য হয়ে মারা যান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন