১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাণীনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
রাণীনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁর রাণীনগরে চার বছর বয়সের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১৩ বছর বয়সের এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় এই মামলা দায়ের করা হয়। যৌন নিপীড়নের স্বীকার শিশুর পরিবারের বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক ব্যাক্তি গত ৯মার্চ সকালে স্বামী-স্ত্রীসহ শিশু কে বাড়ীতে রেখে কাজের জন্য চলে যায়।

ওই শিশু প্রতিবেশি শিশুদের সঙ্গে বাড়ীর আঙ্গিনায় খেলা করার সময় রাফি (ছব্দ নাম) নামের এক কিশোর ওই বাড়ীতে যায়। বাড়ীতে কেউ না থাকার সুয়োগে দুপুর ১টা নাগাদ শিশুকে একা ঘরের মধ্যে ডেকে নিয়ে নানাভাবে যৌন নিপীড়ন করতে থাকে। এ সময় শিশু কান্না-কাটি করতে থাকলে কিশোর পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় ওই কিশোরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেছেন। ওসি মো: শাহিন আকন্দ আরো বলেন,ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে।তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন