শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধাইড় ইউপির উন্নয়নের রুপকার চেয়ারম্যান আতাউর

Paris
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান অবহেলিত বাধাইড় ইউপির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করায় নাগরিক সেবার মান বেড়েছে। ইতমধ্যে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর সার্বিক সহায়তা ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার দিকনির্দেশনায় বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় অনেক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক কাজ দ্রুত গতিয়ে এগিয়ে চলেছে।

ফলে নাগরিকগণ দীর্ঘদিন পর ইউপি ভবন থেকে তাদের কাঙ্খিত সেবা পেতে শুরু করেছে। এদিকে ইউপির বিভিন্ন প্রত্যন্ত পল্লী এলাকায় সাবমার্শিবুল পাম্প স্থাপন, প্রটেকশান ওয়াল ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এসব এলাকার নাগরিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিগত ইউপি চেয়ারম্যান তার ৫ বছরের সময়ে যতটুকু করতে পারেনি, আতাউর রহমান ইউপি চেয়ারম্যান তার সময়ে সেই উন্নয়ন কাজ ছাড়িয়ে গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বাধাইড় ইউপিতে খানা পরিবার রয়েছে ৪ হাজার দুশ”টি, সামাজিক নিরাপত্তা কর্মসুচির সুবিধাভোগী রয়েছে ৩ হাজার ৪৪৩টি।এছাড়াও বয়স্ক ভাতাভোগী সংখ্যা ৭৯২ জন, বিধবা ৪২২ জন, প্রতিবন্ধী ৩২৬, ফেয়ারপ্রাইজ এক হাজার ২৫৬ জন, ইজিপি প্রকল্পে ১৭৬ জন, মাতৃত্বকালীন ১৪৮ জন, ভিজিডি ৩২৩ জন, ভিজিএফ এক হাজার ৪৪২ জন, সাবমার্শিবুল পাম্প ১৫০টি গৃহহীনদের গৃহ প্রদান ১৫টি, পুকুর পাড়ে পাকা ঘাট ১৮টি ও স্ট্রিট ল্যাম্প ৭০টি।

এছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। অন্যদিকে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে নতুন ইউপি ভবন ও ইউপি ভুমি অফিসের জন্য উচাডাঙ্গায় জমি ক্রয়, কমিউনিটি ক্লিনিক ও সাপ্তাহিক বাজার স্থাপন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris