বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ছাত্রলীগের দু’পক্ষের সমাবেশ বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

এফএনএস : বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শহরের মুজিব চত্বর এলাকায় ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী বিচারক সঞ্জয় কুমার মহন্ত এ আদেশ জারি করেন। থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।

একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন। ছাত্রলীগের দু’পক্ষের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় বিকট শব্দে পর পর ৭টি ককটেল বিস্ফোরিত হয়। এ কারণে গত বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে শহর এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করা হয়।

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী, গতকাল বৃহস্পতিবার মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, মুজিব চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মুজিব চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris