বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মান্দায় সড়কে বেরিকেড দিয়ে গণডাকাতি টাকা-মোবাইল লুট

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গ্রামীণ একটি সড়কে বেরিকেড দিয়ে ক্যামেরা, টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। গতকাল বুধবার গভীর রাতে গোপালপুর-বটতলী রাস্তার কালামারা ব্রীজের মোড়ে ডাকাতির এ ঘটনা ঘটে। একটি ইসলামি জালসা থেকে বাড়ি ফেরার পথে মুসল্লীরা ডাকাতদলের কবলে পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম স্বতন্ত্র ইফতেদায়ী মাদরাসার উন্নয়নকল্পে কর্তৃপক্ষ ইসলামি জালসার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরানপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু তালেব প্রামানিক। স্থানীয়রা জানান, জালসার দ্বিতীয় বক্তা হাফেজ মাও. হাবিবুর রহমানের বয়ান শুনে বেশকিছু মুসল্লী সেখান থেকে বাড়ি ফিরছিলেন। পথে কালামারা ব্রীজের মোড়ে জালসার বক্তা হাবিবুর রহমান ও তার সহযোগী মুসল্লীদের সঙ্গে ডাকাতদলের কবলে পড়েন।

ডাকাতদল রাস্তায় বেরিকেড দিয়ে অস্ত্রের মুখে বক্তা ও মুসল্লীদের পথরোধ করে টাকা, ক্যামেরা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এসময় কয়েকজন মুসল্লীকে গাছের সঙ্গে বেঁধে রাখে ডাকাতরা। সংবাদ মান্দা থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে মুসল্লীদের উদ্ধার করে। ভুক্তভোগী মুসল্লী নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের আশরাফুল ইসলাম ও চকসিতা গ্রামের শরিফ উদ্দিন, মান্দার ফেটগ্রাম গ্রামের বাবুল হোসেন জানান, ওইরাতে অন্তত: ১৫ জন মুসল্লী ডাকাতদলের কবলে পড়েন।

ডাকাতরা চাকু ও পিস্তলের মুখে তাদের জিম্মি করে টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এসময় কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। জালসার দ্বিতীয় বক্তা হাফেজ মাও. হাবিবুর রহমানের একটি ক্যামেরা, মোবাইলফোন ও টাকা লুট করে নেয় ডাকাতরা। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris