সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

দুর্গাপুর প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতালেব আলী মোল্লা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, দুর্গাপুর থানার উপ পরিদর্শক রইচ উদ্দিন, দুর্গাপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আজাহার আলী খাঁ, রিয়াজুল ইসলাম,

মোজাহার আলী, শমসের আলী, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দুর্গাপুর সাংবাদিক সমাজের আহবায়ক মোবারক হোসেন শিশির, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা, ক্রীড়া সং¯’ার সাধারন সম্পাদক আবু আরিফ রুবেল প্রমূখ। এর পূর্বে উপজেলা এনজিও সভা, ১৭ মার্চ শিশু দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের প্র¯‘তিমূলক সভা এবং পরে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris