১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মান্দায় প্রস্তুতি সভা

প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ৭:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মান্দায় প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইউএনওর সভাকক্ষে প্রস্তুতিমুলক এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর

রহমান, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, মান্দা প্রেসক্লাবের সহসভাপতি জিল্লুর রহমান, মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, বাশিস মান্দা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন, প্রধান শিক্ষক দেওয়ান রেজাউল করিম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন