সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা ১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্প সেনাবাহিনীতে পদোন্নতিতে যোগ্যতা-নেতৃত্বগুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ

রাজশাহীতে সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের বার উদ্ধার, আটক ২

Paris
Update : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুই ব্যক্তির কাছে গোল্ডলিফ সিগারেটের প্যাকেটে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। পুলিশের কাছে তথ্য ছিল তারা ইয়াবা ব্যবসায়ী। সিগারেটের প্যাকেটে করে তারা ইয়াবা পাচার করছিলেন। তবে অভিযানে ইয়াবার বদলে পাওয়া যায় স্বর্ণের বার। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

আটকরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার মহারাজপুর গ্রামের মো. আলফাজ উদ্দিনের ছেলে মো. টিপু সুলতান (৩৫) ও আলিমনগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মো. জামাল উদ্দিন (২৮)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের বার জব্দের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশ জানায়, টিপুর ১৫ থেকে ২০ বছর ধরে দুবাই ছিলেন। সেখানে এই দুটি স্বর্ণের বার ৪৬ হাজার দিনার দিয়ে কেনেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১২ লাখ টাকা।

স্বর্ণের বার দুটির ওজন ২.৩৪ গ্রাম ( প্রতিটি বারের ওজন ১.১৭ গ্রাম)। তারা দুজন ঢাকার একতা এক্সপ্রেস বাসের যাত্রী ছিলেন। স্বর্ণের বার দুটি বিক্রির জন্য ঢাকা থেকে রাজশাহী যান। এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিপু ও জামালকে শিরোইল বাস টার্মিনাল থেকে আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সদস্য এবং দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত। তিনি আরও জানান, আটকের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris