২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে এক বছরে সাড়ে ৮ লাখ মানুষের মৃত্যু: পরিসংখ্যান ব্যুরো

প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ৭:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
দেশে এক বছরে সাড়ে ৮ লাখ মানুষের মৃত্যু: পরিসংখ্যান ব্যুরো
বিজ্ঞাপন

এফএনএস : সারাদেশে ২০১৯ সালের তুলনায় গত বছর (২০২০ সাল) ৩১ হাজার ৪১২ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিবিএসের সংগৃহিত তথ্যের ভিত্তিতে তিনি এসব তথ্য জানান। সচিব বলেন, ২০১৯ সালে দেশে ৮ লাখ ২২ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়।

২০২০ সালে মৃত্যু হয় ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জনের। অর্থাৎ, ২০১৯ এর তুলনায় ২০২০ সালে মৃত্যু বেড়েছে ৩১ হাজার ৪১২ জনের। ইয়ামিন চৌধুরী আরও জানান, ২০২০ সালে করোনাভাইরাসে মারা গেছেন ৮ হাজার ২৪৮ জন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জন এবং ২০২০ সালে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন। হার্টের অসুখে ২০১৯ সালে ৬৭ হাজার ৭ জন এবং ২০২০ সালে ৪৩ হাজার ২০৪ জন মারা গেছেন।

তিনি জানান, ২০১৯ সালে ডায়াবেটিক আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৩০ জন এবং ২০২০ সালে ২৫ হাজার ৬ জন। কিডনির অসুখে ২০১৯ সালে ১০ হাজার ৬২২ জন এবং ২০২০ সালে ২৮ হাজার ১৭ জন মারা গেছেন। এছাড়া ব্রেন স্ট্রোকে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন ৪৫ হাজার ৫০২ জন এবং ২০২০ সালে ৮৫ হাজার ৩৬০ জন। স্তন ক্যান্সারে ২০১৯ সালে ১ হাজার ১৮০ জন এবং ২০২০ সালে ৩ হাজার ১১ জন মারা গেছেন বলে জানান ইয়ামিন চৌধুরী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন