মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Paris
Update : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নাজির উদ্দীন (৩০) ও রবিউল ইসলাম (২০) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি আরঙ্গ জেব বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজির উদ্দীন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আবদুল মজিদের ছেলে ও রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে। ওসি আরঙ্গ জেব বলেন, গতকাল মঙ্গলবার সকালে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে।

এতে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজির উদ্দীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হরিপুর থানার ওসি আরঙ্গজেব।


আরোও অন্যান্য খবর
Paris