বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

লালপুরে দোকানে চুরির অভিযেগে দুই ভাইকে গণপিটুনী পুলিশে সোপর্দ

Paris
Update : বুধবার, ১০ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে মুদি দোকানে চুরির দায়ে রমজান আলী (১৮) ও রুহুল আমিন (১৫) নামের দুই সহদর ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে লালপুর থানা পুলিশ। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎমক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। গত সোমবার রাতে উপজেলার মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই ভাই উপজেলার বিসম্ভরপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে ওই স্থানের রাকিবের মুদি দোকানের টিন কেটে দোকান চুরির সময় স্থানীয় লোকজন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে দোকান ঘিরে তাদের ধরে ফেলে। পরে তাদের ওই দোকানের ভিতর থেকে ধরে বাইরে নিয়ে এসে গণপিটুনী দেয় স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লালপুর থানা পুলিশ তাদেক দুইজনকে অহত অবস্থায় উদ্ধার করের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাদের অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে লালপুর থানার থানার ওসি সেলিম রেজা বলেন, এবিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris