সিরাজগঞ্জে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মানিক মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পূঠিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক মিয়া ওই গ্রামের মৃত বাদুল্লা প্রামাণিকের ছেলে।
তিনি পেশায় ব্যাটারি চালিত ভ্যান চালক। উল্লাপাড়া মডেল থানার এসআই ইব্রাহিম হোসেন বলেন, ওই গৃহবধূ গত সোমবার সন্ধ্যায় মামলা দায়ের করলে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
