মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

Paris
Update : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

এফএনএস : কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি নাম। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি অভিন্ন সত্তা।

আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করেছে, তারা বাংলাদেশের হৃদয়ে আঘাত করেছে। তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। আমার বাংলা মায়ের ওপর আঘাত হেনেছে। তাই বাংলা মায়ের দামাল ছেলেরা বসে থাকতে পারে না। শাবান মাহমুদ আরও বলেন, আজ সারাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে সারা বাংলার সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করবেন। আমি বিশ্বাস করি যে, সাংবাদিকেরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা সবাই এ সমাবেশে অংশ নেবেন।

সমাবেশ থেকে সেদিন সাংবাদিকরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করার সমুচিত জবাব দেবেন। সমিতির সভাপতি মামুন শেখের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাংবাদিক দীপ আজাদ, সাংবাদিক সাজেদুল ইসলাম রাজু ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris