সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

রাজশাহী সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার মহিষ ও মাদক উদ্ধার

Paris
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় এক কোটি ৩৫ টাকা মূল্যমানের ৫২টি মহিষসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। গত শনি এবং রোববার দিবাগত রাতে রাজশাহী সীমান্তের পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজশাহী মহানগরীর কাটাখালি থানার ১০ নম্বর পদ্মারচর এলাকা থেকে ৫২টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরো ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঘা উপজেলার মীরগঞ্জ বিওপি ২৩০ বোতল ফেনসিডিল, রাজশাহী মহানগরীর তালাইমারি বিওপি একজন আসামীসহ ৫০ বোতল ফেনসিডিল, কাটাখালি থানার ইউসুফপুর বিওপি একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৩৪৭ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা এবং পার্শ্ববর্তী শাহাপুর বিওপি ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

জব্দকৃত ৫২টি মহিষ, মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৬৮হাজার ৮৩০টাকা। উদ্ধারকৃত ৫২টি মহিষ রাজশাহী শুল্ক কার্যালয়ের তত্ত্বাবধানে নিলাম করার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মাদকদ্রব্য বিজিবির প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris