১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় আব্দুল জলিল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ৩:১০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় আব্দুল জলিল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বাচারীগ্রাম থেকে নলগাঁড়া বিলের মধ্য দিয়ে বাইপাস সড়ক পর্যন্ত বর্ষীয়ান নেতা মরহুম আব্দুল জলিলের নামে নতুন একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সংসদ সদস্য ও আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নতুন এই সড়কের শুভ উদ্বোধন করেন। প্রায় ২ কিলোমিটার নতুন এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

এ উপলক্ষে বাচারীগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। সেই ধারাবাহিকতায় নওগাঁর সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের সকল সমস্যা সমাধানে বাবার মত নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও আব্দুল জলিল সড়কের প্রকল্প সভাপতি আব্দুল লতিফ বকুলের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব হোসেন জানান, প্রাথমিক অবস্থায় মাটি কেটে এই সড়ক নির্মাণ করা হয়েছে। এতে করে ওই এলাকার ২০ গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ নওগাঁ সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে। পরবর্তিতে রাস্তাটি পাকাকরণের উদ্যোগ গ্রহন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন