১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৭ই মার্চের ভাষণ অভাবনীয় অমর বাণী : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ৫:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
৭ই মার্চের ভাষণ অভাবনীয় অমর বাণী : খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ৭ই মার্চের ভাষণ এক অভাবনীয় অমর বাণী। ১৮ মিনিটের এই ভাষণ মানুষকে নিস্তব্ধ করেছিলো, জাতিকে একত্রিত করেছিলেন। বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর। বঙ্গবন্ধুর এই দিক নির্দেশনামূলক বক্তব্যেই বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

গতকাল রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু নিজের মতো করে ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। যা বাঙ্গালির বুকে আজও নাড়া দেয়। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলার আকাশে বাতাসে এখনও ধ্বনিত হয়। বঙ্গবন্ধুর অমর বাণী, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

এসময় নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন