১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় সাহীন কবির (৪৪) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের নবীনগর নামকস্থানে এই ঘটনা ঘটে। তিনি বগুড়া জেলার ধুনট থানার বেরিলাবাড়ী গ্রামের জমশেদ আলীর ছেলে। এবং সে ব্র্যাক এনজিওর কর্মী ছিলেন। জানা যায়, সকালে ঈশ্বরদী থেকে সাহীন মোটরসাইকেল যোগে রাজশাহীর পবায় তাঁর কর্মস্থলে যাচ্ছিল।

যাওয়ার পথে ঈশ্বরদী-বাঘা সড়কের লালপুরের নবীনগর নামস্থানে ইঞ্জিন চালিত নসিমনের (কুততার গাড়ী) সাথে তাঁর মোটার সাইকেলর মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে সাহীন আহত হয়ে সড়কে পড়ে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিৎিসক সাহীনকে মৃত ঘোষনা করেন। লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন