সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

উড়ো চিঠি দিয়ে রাবি শিক্ষককে প্রাণনাশের হুমকি

Paris
Update : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : উড়ো চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকির পাওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর। রোববার রাতে নগরীর মতিহার থানায় তিনি এ জিডি দায়ের করেন বলে ওসি সিদ্দিকুর রহমান।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত রোববার তিনি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের মাধ্যমে একটি বেনামী চিঠি পান। এতে তাকে তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, ‘যতই মামলা করিস তার কোন লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকরে চাকরী হবে না আসগর। তোর খবর করে দিবো। সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাচবি না। তোরে খামু তোর মামলাও খামু’। জিডিতে তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক নিয়োগ বিষয়ে আমি ২০১৯ সালের ১৮ আগস্ট তারিখে হাইকোর্টে রিট পিটিশন করি।

ওই পিটিশনের ভিত্তিতে ২০২০ সালের ২৯ জানুয়ারি হাইকোর্টের রায়ে বিভাগের তিনজন শিক্ষকের নিয়োগ বাতিল হয়। রিট পিটিশনটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।’ মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা জিডি পেয়েছি। এই বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।’


আরোও অন্যান্য খবর
Paris