১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বৃদ্ধার লাশ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ সীমান্তে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। গতকাল শনিবার বিকেলে দারস বাড়ি মাদরাসার পাশে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে শিবগঞ্জ থানায় খবর দেওয়া হলে বিজিবির সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ।

বিজিবির একটি সূত্র জানায়, বিকেল ৩টার দিকে এমপি ১৮৫ এর অধীনে ৬/ এস সীমান্ত পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মাশান ঘাটে মৃত হাসেমের আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে বিকেল ৫টা পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা গতরাতে ওই বৃদ্ধার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ওই বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘদিন না খেতে পেয়ে তার মৃত্যু হয়। তার গায়ে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন