লালপুর সদর ইউনিয়ন আ’লীগের সম্মেলন
স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সন্মেলন স্থলে সমাবেশে পরিনত হয়।
লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান আকবরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে রাতে সভাপতি করা হয় মনোয়ার হোসেন নান্টুুুকে ও তৌহিদুল ইসলাম বাঘাকে সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের নতুন ঘোষণা করা হয়েছে। এর আগে ওই ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
