মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ দৌড় শুরু হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নিলয় কুমার প্রামানিক, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউএনও আব্দুল হালিম জানান, কেকে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বুড়িদহ বাজারে গিয়ে শেষ হয়। ৫ কিলোমিটার এ ম্যারাথন দৌড়ে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।