বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নওগাঁয় আব্দুল জলিলের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছিলো সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, কোরআন খানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে শহরের চকপ্রাণ মহল্লায় প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করা হয়। প্রথমে জেলা আওয়ামীলীগের পক্ষে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পরে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রয়াত নেতা আব্দুল জলিলের পুত্র নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


আরোও অন্যান্য খবর
Paris