২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ৪:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
বিজ্ঞাপন

এফএনএস: দেশে আগামী দুই দিনে বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। গতকাল শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন