১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহাদেবপুরে চোলাই মদসহ ২ ভাই আটক

প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৩:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মহাদেবপুরে চোলাই মদসহ ২ ভাই আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ গত বুধবার দিবাগত রাতে ১০ লিটার চোলাই মদসহ মানিক চন্দ্র বর্ম্মণ (৩২) ও গৌতম চন্দ্র বর্ম্মণ (২৮) নামে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা উপজেলার খাজুর ইউনিয়নের আলীদেওনা গ্রামের অভয় চন্দ্র বর্ম্মণের ছেলে।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭ টায় থানার এসআই রায়হান আলম, এসআই নুর ইসলাম, এসআই মনিরুজ্জামান, এএসআই ইউসুফ, এএসআই শাহীন অভিযান চালিয়ে তাদের আটক করেন। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন