চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের অভিযোগ সূত্রে পাওয়া যায়। অত্র পরিষদের দায়িত্ব গ্রহণের পর হতেই বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন স্বেচ্ছাচারী ভাবে নিজের খেয়াল-খুশি মতো পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার এমন আচরণে সদস্যবৃন্দ নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার স্বেচ্ছাচারী আচরণের মধ্যে এলজিএসপি টিয়ার কাবিটা সহ বিভিন্ন প্রকল্পে সদস্যদেরকে প্রকল্প চেয়ারম্যান করা হলে সম্পূর্ণ গায়ের জোরে প্রকল্পের টাকা তিনি হাতিয়ে নিয়ে কুক্ষিগত করেন এবং তার মন মতো প্রকল্প বাস্তবায়ন করে যা সম্পূর্ণ অবৈধ। এর ফলে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওয়ার্ড সদস্যরা বিভিন্ন তহবিল হতে তিনি তার মতো খরচ করলেও গত ২৯ মাস হতে সদস্যদের ভাতা আটকে রেখেছেন যার ফলে অনেক সদস্য মানবিক দিন যাপন করছেন।
সরকার প্রদত্ত বিভিন্ন প্রণোদনাসহ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদির তালিকা ওয়ার্ড সদস্যদের মাধ্যমে প্রস্তুত করার বিধান থাকলেও তিনি সম্পূর্ণ এককভাবে তালিকা করে যাচ্ছেন। এর ফলে সদস্যদের অধিকার ক্ষুন্ন হচ্ছে সেই সাথে বিভিন্ন ওয়ার্ডের যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছে উপরোক্ত অনিয়মের কারণে অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জ ও উপজেলা নির্বাহি অফিসার গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।