বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হাতে ১ জন নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে একজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিপুর গ্রামে প্রতিপক্ষের আঘাতে মজিবুর রহমানের (৫২) মৃত্যু হয়। নিহত মজিবুর পৌরসভার হরিপুর গ্রামের মৃত নজরুল ইসলাম (ননী)’র ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জমিজমা বিষয়ে দীর্ঘদিন হতে প্রতিবেশী মৃত তসলিম উদ্দীনের ছেলে মোশারফের সাথে বিরোধ চলছিল নিহত মজিবুরের। বুধবার সকালে মোশারফ বিরোধকৃত জমিতে শ্রমিক নিয়ে মাটি কাটতে গেলে মজিবুর বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে কথাকাটি শুরু হয়। এক পর্যায়ে মোশারফ ধাক্কা দিয়ে মজিবুরকে গর্তে ফেলে দেয়।

এরফলে মজিবুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষনা করেন। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, লাশ ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।


আরোও অন্যান্য খবর
Paris