১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ৮:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : “সুস্থ্য দেহ, সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০-২০২১ এর অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ সদরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবির, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৬০জন শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন