ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দুটি নবনির্মিত একাডেমিক ভবন পৃথকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং ৭১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে মালাহার জামেয়া দাখিল মাদ্রাসার একই নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর বাস্তবায়নে এসব ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য মো.শহীদ্জ্জুামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়রম্যান আলহাজ্ব মো.আজাহার আলী,পৌর মেয়র আমিনুর রহমান,ইউএনও গনপতি রায়,উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন,সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান,ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক আবু দাউদ মো.হেমায়েত হোসেন,মালাহার জামেয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো.হেলাল হোসেন মন্ডল,প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু,সুপারিনটেনডেন্ট ফরিদুল ইসলাম,প্রাক্তন শিক্ষক আলহাজ্ব ইসমাইল হোসেন প্রমুখ।