চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বেটার চাঁপাইনবাবগঞ্জ, ফেসবুক গ্রুপ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ১০ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ১০ দাবি সমূহ হলো, কোলাহলপূর্ণ রাস্তাগুলোতে গতিসীমা সীমিতকরণ ও সাইন বোর্ড টাঙ্গিয়ে দৃষ্টি আকর্ষণ, শহরের পৌর এলাকায় পরিবেশ বান্ধব স্পিডবেকার তৈরী, বিশ্বরোড মোড়
ও বারোঘরিয়া পিস্তল চত্তরে ওভার পাশ বা ফুট ওভার ব্রিজ নির্মাণ, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ী চলাচলে কড়াকড়ি নিশ্চিতকরণ, দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও দোষী চালকদের বিচার নিশ্চিতকরণ. চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নতিকরণ, অদক্ষ গাড়ী চালকদের প্রশিক্ষণ প্রদান ও ফিটনেসহীন গাড়ি চালাতে না দেয়া, করিমন, লসিমন,
থ্রী হুইলারসহ সকল ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়মতান্ত্রিক চলাচলের ব্যবস্থা গ্রহন, প্রতিমাসে মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের ত্রুটি পরীক্ষা করণ, কোলাহল পূর্ণ রাস্তাগুলোতে রাস্তাপারাপারে জেব্রা ক্রসিং স্থাপন। মানববন্ধনে বিসি’র সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরিা অংশগ্রহন করে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।