বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

বাগাতিপাড়া দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন

Paris
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন দুলাল এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডূ, নাটোর জেলা তাঁতীলীগের যূগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম টারজান, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় প্রমুখ।

মাগরিব ও এশার নামাজের বিরতির পরে সন্মেলনে দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করা হয় মোহাম্মদ আরশেদ আলী মোল্লা কে ও খালেকুজ্জামান শেখ কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris