বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নওগাঁয় এলোপাতাড়ি কুপিয়ে নারীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন, একজন আটক

Paris
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পরকীয়া জেরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক নারীকে (২৭) জখম করে হাতের আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।। ঘটনার পর ওই নারীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়ালের মোড় হাসপাতাল রোডের দি পপুলার ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় যুবক নজমুল হোসেন (৪২) কে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। নজমুল হোসেন শহরের মাষ্টারপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রিকশা চালক।
প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী শহরের দয়ালের মোড়ের হাসপাতাল রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

তিনি শহরের চকতাতারু মহল্লা থেকে শহরের বিভিন্ন বাসা বাড়ীতে কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার তিনি ওই রাস্তা দিয়ে কাজে যাবার সময় পিছন থেকে নজমুল হোসেন একটি চাপাতি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে মাথা ও ঘাড়ের বিভিন্ন স্থান গুরুত্বর জখম হয়। এসময় ওই চাপাতির আঘাতে নারীর ডান হাতের শাহাদত আঙ্গুলটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা এসে নজমুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় তার মধ্যে কোন ধরনের অনুশোচনা দেখা যায়নি। মনে হচ্ছিল সবকিছুই স্বাভাবিক। নজমুল একজন মাদকসেবীও বলে জানা গেছে।

আটক নজমুল হোসেন বলেন, ওই নারীর স্বামী অনেক আগেই মারা গেছে। ২০১৭ সালে এক পর্যায়ে তার সঙ্গে পরিচয় হয়। মাঝেমধ্যে তার সঙ্গে দেখা সাক্ষাত হতো। ওই নারী আমাকে কবিরাজী ঔষধ দিয়ে পাগলা করতে চেয়েছিল। কিন্তু ঔষধে কাজ হচ্ছিল না। এক পর্যায়ে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমাকে আর গুরুত্ব দিচ্ছে না। ক্ষোভের বসে বাড়ি থেকে চাপাতি নিয়ে এসে তাকে মেরে ফেলার জন্য কুপিয়েছি। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা নজমুল হোসেনকে আটক করে রেখেছিল। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই নারীর হাতের একটি আঙ্গুল কাটা পড়েছে। চাপাতি উদ্ধার করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris