১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সত্য ও ন্যায়ের পক্ষে কাজ কাজ করার প্রত্যয় মহাদেবপুর থানার ওসি’র

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সত্য ও ন্যায়ের পক্ষে কাজ কাজ করার প্রত্যয় মহাদেবপুর থানার ওসি’র
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আজম উদ্দিন মাহমুদ। এর আগে তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় ওসি হিবেবে কর্মরত ছিলেন। সন্ধ্যায় তিনি থানায় পৌঁছলে থানায় কর্মরত পুলিশ সদস্যসহ অন্যান্য অফিসাররা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। ওসি আজম উদ্দিন মাহমুদ ২০০৪ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

বিভিন্ন সময় চট্রগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব প্রভৃতিতে দায়িত্ব পালন করেন। সদ্য যোগদানকৃত ওসি আজম উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, তিনি আইনের সেবক। সব সময় আইনকে সমুন্নত রেখে দায়িত্ব পালন করবেন। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন। সত্য ও ন্যায় বিচারের পক্ষে কাজ করবেন এবং সাধারণ জনতাকে আইনের ব্যাপারে সচেতন করে তুলতে কাজ করবেন। সাধারণ মানুষ পুলিশের সেবা নিতে যাতে কোন রকম হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখবেন বলে জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন