১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৮:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজ্ঞাপন

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নিয়ামতপুরে গতকাল সোমবার সকাল ১১টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভ’মি) নিলুফা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল আলম ও নওগাঁ জীবন বীমা কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা ফিরোজ উদ্দীন মৃধা। নিয়ামতপুর উপজেলা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন