বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চাঁপাইনবাবগঞ্জে পিতাকে হত্যার ৬ ঘন্টার মধ্যে পূত্র গ্রেফতার

Paris
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায়, গত শনিবার পুত্র সুজনের হাতে মৃত আফজাল হোসেনের ছেলে পিতা তরিকুল ইসলাম খুনের ঘটনায় ঘাতক পুত্র সুজনকে ৬ ঘন্টার মধ্যে আটক করেছে জেলা পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায় নিজ বাড়িতে বখাটে ছেলে সুজন পিতা তরিকুলের কাছে ট্রলি কেনার জন্য চাপ দিয়ে টাকা চাই।

পারিবারিক অবস্থা অস্বচ্ছল বলে বাবা টাকা দিতে অপারগতা জানান। এনিয়ে বিকেল ৩টার দিকে সুজন তার পিতার সাথে বাকবিতন্ডা সৃষ্টি করে। একপর্যায়ে সুজন তার পিতার স্পর্শকাতর স্থানে আঘাত ও গলাচেপে শ্বাসরোধ করলে তরিকুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশ সুপার জনাব এএইচএম আবদুর রকিব,

বিপিএম পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় ঘটনার ৬ ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখার সহায়তায় তদন্ত সাপেক্ষে অভিযানে নামে। এবং অভিযান এক পর্যায়ে আসামী মোঃ সুজন আলী (২৮) কে নাচোল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris