বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

প্রথম অফিস করলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন

Paris
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন প্রথম অফিস করলেন। গত বৃহস্পতিবার বিদায়ী মেয়র তারেক আহমদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকার পর রোববার পৌরসভা কার্যালয়ের নিজ অফিসে বসে কার্যক্রম পরিচালনা করেন।

প্রথম কার্যদিবসে চেয়ারে বসে তিনি পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যার দরখাস্তকৃত আবেদন পত্রগুলো গ্রহণ করেন এবং দ্রুত সমস্যা সমাধানে আশ^াস দেন। এর আগে পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানান। এদিকে মেয়র মতি খাঁন মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করেছেন।

রহনপুর পৌরবাসী পাঁচ বছরের জন্য তাকে মেয়র নির্বাচিত করায় পৌরবাসী প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি রহনপুর পৌরসভার সার্বিক উন্নয়নে সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেছেন। পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলে তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris