১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরের বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর ইন্তেকাল

প্রকাশিত: ১ মার্চ ২০২১, ২:০৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরের বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর ইন্তেকাল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরের বীর মুক্তিযোদ্ধা আকবর আলী (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিলাহি ওয়া……. রাজিউন)। গত শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার বাকনা গ্রামে তাঁর নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী,১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন তিনি।

শনিবার দিবাগত রাত ৯ টার সময় বাকনা পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে স্থানীয় কবর স্থানে তার মরাদেহ দাফন সম্পুর্ণ করা হয় । তাঁর মৃত্যুতে নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শোক প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন